আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিবকে বেলজিয়াম বিএনপির অভিনন্দন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিবকে বেলজিয়াম বিএনপির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৬, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১০, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ

 

জামান সরকার, হেলসিঙ্কি থেকেঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনিযুক্ত কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবকে বিএনপির বেলজিয়াম শাখা উষ্ণ অভিনন্দন জানিয়েছে।
আজ গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু বলেন, “মুকিব মানেই নতুন সূর্যোদয়। আমরা নতুন সূর্যোদয় পেয়েছি। আহমদ আলী মুকিবকে নতুন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে। এবার আমরা প্রবাস বিএনপিকে নতুন রূপে গড়ে তুলব। আমাদের ভালোবাসা আপনাকে এই অবস্থানে সাজিয়েছে। আশা করি আপনি আমাদের প্রত্যাশা পূরণ করবেন। আমাদের ভালোবাসা ও সমর্থন সবসময় আপনার পাশে থাকবে।”
নবনিযুক্ত কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিবকে প্রবাসী বাংলাদেশিদের সাংগঠনিক নেতা উল্লেখ করে বেলজিয়াম বিএনপি নেতৃবৃন্দ বলেন, আহমদ আলী মুকিবের নতুন সাংগঠনিক কার্যক্রম প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও দক্ষ করে তুলবে। তারা আগামীতে আহমেদ আলী মুকিবের সাফল্য কামনা করেন।
আহমদ আলী মুকিবকে নিয়োগ দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বেলজিয়াম শাখা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনিযুক্ত কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের সার্বিক সাফল্য কামনা করেছেন বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।

অভিনন্দন বাণীতে আরও স্বাক্ষর করেন, আবুল হাসনাত, সৈয়দ মাহমুদ আক্কাছ, গোলাম নবী শ্যামল, হাসান রাকিব, মহিউদ্দিন সেলিম, আলী নুর শামীম, আলম হোসেন, হারুনুর রশিদ হারুন, আশিক বাপি , জাহাংগীর আলম, হাসান লিটন, পারভেজ মিয়া, আসিফ, তসু মিয়া, আনোয়ার হোসেন, লুৎফর রহমান , নুর নবী চৌধুরী, ভূঁইয়া হাবিবুল, কাজী বাবু, মোস্তফা বাবু, কাজী দিপু, শরিফ শাকিব, সুমন খান, শাখাওয়াত রাফি, মাহমুদুল হাসান মম, ফারুক মোল্লা, জহির প্রমুখ।
 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ