আন্দালিব পার্থর মেয়ের বিয়েতে প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দালিব পার্থর মেয়ের বিয়েতে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৯, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৯, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি নবদম্পতিকে দোয়া ও শুভকামনা জানান।

দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগির আহম্মেদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর এমপি হোটেলে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান আন্দালিব রহমান পার্থ। অনুষ্ঠানে প্রায় এক ঘণ্টা সময় অবস্থান করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ