আন্দোলন ছাড়ছি না, কর্মসূচি চলতে থাকবে: মান্না - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলন ছাড়ছি না, কর্মসূচি চলতে থাকবে: মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকার পতনের একদফা দাবির আন্দোলন প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা আন্দোলন ছাড়ছি না। কর্মসূচি চলতে থাকবে। আপনারা (জনগণ) সরকারকে ঘৃণার সঙ্গে না বলেন। আমাদের কর্মসূচির সঙ্গে যোগ দিন। আর আমরা জিতবো। আজ অথবা কাল। শনিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা আন্দোলন ছাড়ছি না। জনগণের দাবি ছাড়ছি না। জনগণের কথা বলছি। শনিবার এবং রোববার হরতাল দিয়েছি।

৭ তারিখ পার হয়ে গেলেও এই কর্মসূচি থামবে না। কর্মসূচি চলতে থাকবে। আপনারা সরকারকে ঘৃণার সঙ্গে না বলেন। আমাদের কর্মসূচির সঙ্গে যোগ দিন। আর আমরা জিতবো। আজ অথবা কাল।
তিনি বলেন, প্রিয় দেশবাসী, রাত পোহালেই অভিশপ্ত ৭ই জানুয়ারি। সম্ভবত পৃথিবীর ইতিহাসে সব থেকে ঘৃণ্যতম এবং নিকৃষ্টতম একটা নির্বাচনের নাটক অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। সবাই জানেন, এই তথাকথিত নির্বাচন হচ্ছে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকবার ক্ষমতায় থাকবার ইচ্ছা পূরণের হাতিয়ার। এজন্য হেন অপকর্ম নেই যে তিনি করেননি। হেন অপকৌশল নেই যে তিনি গ্রহণ করেননি।

রিজভী বলেন, পুরো দল ও সরকার মিলে জনগণের উপরে যত ধরনের প্রতারণা ও মিথ্যাচারসহ সবই করেছেন। বিরোধী দল বিরোধীতা করেছে। মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। আর ভোট সম্পর্কে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেছি, ভোট দিতে কি যাচ্ছেন। তারা সবাই বলেছেন, এই ভোটে তারা যাচ্ছেন না। সরকার চাপ প্রয়োগ করছে। কার্ড কেড়ে নিয়েছেন। যত ধরনের সামাজিক নিরাপত্তা সুবিধা দেয়া হয়েছিলো, সেগুলো কেড়ে নিয়েছেন। তারপরেও আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ অন্যায়ের কাছে নতি স্বীকার করে না। চাকরি বাঁচাবার জন্য অনেক সময় হয়তো সে কৌশল করে। কিন্তু মানুষ এই সরকারকে সমর্থন করবে না।

তিনি আরো বলেন, নিশ্চিতভাবে বলা যায়, এই নির্বাচন সরকারের জন্য কোন সুখবর বয়ে আনবে না। এই নির্বাচন সরকারের জন্য কোন ভালো পরিবেশ আনবে না। এই নির্বাচনে সরকার কোন কিছু অর্জন করবে না। বরং নির্বাচন সরকারকে নির্বাসনে পাঠাবে। এজন্য সবার কাছে বলছি, নিশ্চিতভাবে রোববার ভোট দিতে যাবেন না। আমি মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি এবং গণতন্ত্র মঞ্চের একজন কর্মী ও যুগপৎ আন্দোলনের সবাই মিলে বলছি, ৭ তারিখ পার হয়ে গেলেই যে সরকার পার পেয়ে যাবে, এরকম অবস্থা দেখছি না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ