আন্দোলন ছাড়া অন্য কোনো পথ নাই : খন্দকার লুৎফর রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলন ছাড়া অন্য কোনো পথ নাই : খন্দকার লুৎফর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ

 

সরকার ফ্যাসীবাদী শাসনের চরম সীমায় পৌছে গেছে বলে মন্তব্য করে জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, ফ্যাসীবাদী বর্তমান সরকার হিটলার-মোসলিনি, আইয়ূব-ইয়াহিয়াকেও পরাজিত করেছে।

তিনি বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আজ মায়ানমার আমাদের সীমান্তে হামলা করার দু:শাহস দেখাচ্ছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে। সীমান্তে ভারতীয় আগ্রাসন বন্ধ করতে পারছে না।

রবিবার (২৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোট ছাড়া ছাড়া জবরদস্তি করে রাষ্ট্রক্ষমতায় টিকি আছে। জনগণের ওপর স্টিমরোলার চালিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। শফিউল আলম প্রধানের প্রদর্শিত পথে আন্দোলন ছাড়া এই অবস্থা বদলানোর অন্য কোনো পথ নাই।

তিনি আরো বলেন, একটি সুষ্ঠু গ্রহণযোগ নির্বাচনই গণতন্ত্রের গতিমুখে ফেরার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হলে জনগণ সত্যিকার অর্থে ভোট দিতে পারবেন- এমন একটা নির্বাচন করতে হলে বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই ওই নির্বাচন সম্ভব নয়।

সভায় আরো বক্তব্য রাখেন দলের সাধারন সম্পাদক এস এম শাহাদাত, প্রেসিডিয়াম সদস্য আ স ম মেজাবাউদ্দিন, প্রিন্সিপাল হুমায়ূন কবির, সহ-সভাপতি মুন্সী মফজুলুর রহমান, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ঢাকা মহানগর সভাপতি হোসেন মো্বারক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম এ শাহিন, যুব জাগপা সভাপতি মীর আমুর হোসেন আমু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম এ জেহাদ, জাহিদুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ