আপনিও পাবলিকের আসনে বসবেন, কা‌দের‌কে সালাম - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আপনিও পাবলিকের আসনে বসবেন, কা‌দের‌কে সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুস সালাম বলেছেন, আগা‌মী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আর আপনিও পাবলিকের আসনে বসবেন। কানে ব্যথা হলে জার্মানি যান, সিঙ্গাপুর যান, দাঁতের ব্যথা হলে ব্যাংকক যান আজকে সেই সরকার ক্ষমতায়। আর এই দেশেরই একজন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তাকে একটি সাজানো মামলায় জেলে নিয়েছেন। তিনি আজকে প্রচন্ড অসুস্থ, কিন্তু তারপরেও তাকে বিদেশে চিকিৎসা নিতে সুযোগ দিচ্ছে না। মনে হয় খালেদা জিয়া বিদেশে গেলেই শেখ হাসিনা পড়ে যাবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) উদ্যোগে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

সরকার জিয়া পরিবারকে ভয় পায় ইঙ্গিত করে তিনি বলেন, সরকার জিয়াউর রহমানকে তো ভয় পায়ই জিয়াউর রহমানের কবরকেও ভয় পেত। খালেদা জিয়াকে ভয় পায় তারেক রহমানকে ভয় পায়। এখন তারেক রহমানের কোন বক্তব্য যদি কোথাও প্রচার হয় সেটাকেও ভয় পায়। তারপর তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, যখন শুনলো তারেক রহমান না আসতে পারলে তার স্ত্রী আসতে পারে তখন তড়িঘড়ি করে তার বিরুদ্ধেও মামলা দিয়ে তাকে জেল দেয়া হলো।

ওবায়দুল কাদেরের কথার প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে আওয়ামী লীগ শেষ। আন্দোলনের মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে ওবায়দুল কাদেরের কথা সত্য। আমরা বিএনপির পক্ষ থেকে বলতে চাই এখনো সময় আছে। আমরা দেশে অরাজকতা চাই না। দেশের মানুষের জিনিসপত্রের দাম বাড়ুক এটা আমরা চাই না। মায়ের বুক আপনারা খালি করেন এটা আমরা চাই না। তাই আমরা বলতে চাই, আজকে আপনারা ঘোষণা দেন যে আগামী নির্বাচন আপনারা ক্ষমতায় থেকে দিতে চান না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে আর আপনিও পাবলিকের আসনে বসবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ