আবিদের ১১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবিদের ১১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৪, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৪, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চ.মে.ক শাখার শহীদ ছাত্রদল নেতা আবিদুর রহমান আবিদের ১১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চ.মে.ক ছাত্রদল এর উদ্যোগে হযরত শাহ আমানত শাহ (রঃ) এর মাজার প্রাংগনে রবিবার, ২৩ অক্টোবর ,বাদ যোহর এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মাজার প্রাংগনে দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়। উক্ত দোয়া-মিলাদ মাহফিল এবং দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহবায়ক ডাঃ শাহদাত হোসাইন। প্রধান অতিথির বক্তব্য ডাঃ শাহাদাত হোসাইন বলেন- চট্টগ্রামে বিএনপির জনস্রোত আর ময়মনসিংহের জনস্রোতে আওয়ামী লীগ সরকার পাগল হয়ে গেছে। খুলনা মহাসমাবেশ বন্ধ করার জন্য গাড়ি বন্ধ করেছে দুইদিন আগে থেকে। সড়ক পথ, নৌ-পথ বন্ধ করেও খুলনার সমাবেশ ঠেকাতে পারেনি। হামলা করে, মামলা করে, নেতাকর্মীদের ঘরে ঘরে পুলিশের অভিযান চালানোর পরও নেতাকর্মীরা ইস্পাত কঠিন সাহস নিয়ে দূর দূরান্ত থেকে পায়ে হেটে হেটে সমাবেশে এসেছে। পুরো খুলনাকে সরকার অচল করতে চেয়ে ব্যর্থ হয়েছে। অপরদিকে পুরো খুলনা নগরীকে জনগণ বিএনপির শহরে পরিণত করেছে। আওয়ামী লীগ প্রমাসনে রদবদল করে,সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে ক্ষমতা আর পাকাপোক্ত রাখতে পারবে না। জনগণের এই জনস্রোতে আওয়ামী লীগ ভেসে যাবে।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দ্রব্যমূল্যে চরম ঊর্ধ্বগতি। চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দিগুন থেকে তিনগুণ তো আছেই। তার মধ্যে এবার চিনির মূল্য সেঞ্চুরি করেছে।সরকারী দলের নেতাদের লুটপাটে পুরো দেশজুড়ে এই সংকট বিরাজ করছে।আজকে সারাদেশে লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ। আওয়ামী লীগ জনগণের সমস্যা সমাধানে নজর না দিয়ে অবৈধ ক্ষমতা কিভাবে আগামীতে আবারো দখল করা যায় সে পরিকল্পনা করছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আজকে দলীয়করণ, বৈষম্যতা তৈরি করেছে। কথিত নানা অভিযোগে সৎ ও মেধাবী প্রশাসন ও আমলাদের বাধ্যতামূলক অবসর দিচ্ছে। কারণ তাদের মনে ভয় ডুকেছে, সৎ কর্মকর্তারা তাদের আর সহযোগিতা করবে না, যার কারণে তাদের বেআইনিভাবে চাকরিচ্যুত করা হচ্ছে।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আজকে ১১ বছর পার হয়েছে। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের মেধাবী ছাত্র আবিদ হত্যাকারীদের কোন বিচার এখনো হয়নি। অনতিবিলম্বে আবিদ হত্যা মামলাটি পূনরায় তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ.মে.ক ছাত্রদলের আহবায়ক সাদ্দাম হোসেন। সদস্য সচিব নাভিম কবীর প্রতীকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নগর বিএনপির সাবেক উপদেষ্টা শাহজাদা এনায়েতুল্লাহ খান, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা.মোহাম্মদ আব্বাস উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা, এস.এম সরোয়ার আলম, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, গাজী সিরাজ উল্লাহ, ড্যাব চট্টগ্রাম জেলার সহ-সভাপতি ডা. মাহাবুব আলম, ড্যাব চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ডা. নুরুল করিম চৌধুরী, ড্যাব নেতা ডা. তানভীর হাবিব তান্না, ডাঃ রানা চৌধুরী, ডা. ইয়াসিন আরাফাত, ডা.মোনায়েম ফরহাদ, মহানগর ছাত্রদল নেতা আলিফ উদ্দিন রুবেল ও ইউএসটিসি ছাত্রদলের আহবায়ক ডা. মোঃ গিয়াস উদ্দিন নয়ন, প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ