আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না: নুর - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না: নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ১:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না। তবে এখন বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে। শনিবার গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য গড়ে উঠেছিল সেখানে ফাটল দেখা দিয়েছে মন্তব্য করে নুর বলেন, প্রধান উপদেষ্টা ছাত্রদের ওপর বিরক্ত। গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচন সবই প্রয়োজন। কিন্তু নির্বাচন নিয়ে কথা বললেই কোনো সদুত্তর নেই। প্রধান উপদেষ্টাকে ঘিরে আছে ওয়ান ইলেভেনের দুষ্টু চক্র।

নুর বলেন, বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকলে সংকট কাটবে না। সংকট কাটাতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করেই করিডরের সিদ্ধান্ত নেওয়া হয় কীভাবে! বিভিন্ন প্রসঙ্গে এর আগে জাতীয় সংলাপ হয়েছে, কিন্তু এখন কেন ডাকা হচ্ছে না?

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ