আমরা ৯৫ শতাংশ সফল হয়েছি : অলি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা ৯৫ শতাংশ সফল হয়েছি : অলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৮, ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৮, ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, আমাদের দীর্ঘদিনের পরিশ্রম বৃথা যায়নি। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে আমরা ৯৫ শতাংশ সফল হয়েছি।

তিনি বলেন, জনগণ সচেতন, তাই তারা নির্বাচন বর্জন করেছে। যুবসমাজ এতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তোমাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা। এ দেশকে তোমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে। কারও দাসত্ব করার জন্য দেশ স্বাধীন হয়নি।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী এলডিপির সংবাদ সম্মেলনে অলি আহমদ এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ভোট চোর, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, কৃত্রিমভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধিকারী, গণতন্ত্র ধ্বংসকারী এবং জনগণকে ন্যায়বিচার থেকে বঞ্চিতকারীদের ওপর গজব নেমে এসেছে। জনগণ তাদের দাঁতভাঙা জবাব দিয়েছে। সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে জনগণ। জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ পাতানো এবং ভাগাভাগির নির্বাচন বর্জন করেছে। অচিরেই এ সরকারকে বিদায় নিতে হবে, সময়ের ব্যাপার মাত্র। ৭ জানুয়ারির নির্বাচনকে কেউ কেউ নর্থ-কোরিয়ার মডেল হিসেবে আখ্যায়িত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ