আমি মহাশয়তান : জাফর পাঠান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১১, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমি মহাশয়তান : জাফর পাঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ

 

আমি জানি, আমিই খুনি, ফেলছি মানুষের লাশ

রাজা-রানীর বিশেষ আশিসে পেয়ে যাচ্ছি খালাস,

আমি মহাবিশ্বে- মহারাষ্ট্র গড়ি অনৈতিকতার

সাম্রাজ্যবাদ- স্বৈরাচারই আমার ধর্মাবতার।

টিকিয়ে রাখি আমি ওদের ক্ষমতা আর ঔদ্ধত্য

ওরা আমার প্রেমে প্রেমিক হয়ে যজ্ঞে মদমত্ত,

ঢুকে পড়েছি আমি- চালকদের শিরায়-শিরায়

ভাব অমরে ওরা তাই, ক্ষমতার ক্ষেত নিড়ায় ৷

আমি চালিয়ে যাই, হত্যা- হনন ধর্ষণ-যাতন

মহারাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে- তৃপ্তির মাতাই মাতন,

রাজা-রানী সভাসদের- বুঝেছি চাওয়া-পাওয়া

দুষ্কর্মের সনদ পেতে তাই- দিয়ে যাই হাওয়া ।

আমি রাষ্ট্রের, আমি মহাবিশ্বের- মহাশয়তান

আমি তটিনীর টুটি চর্বণে- থামাই কলতান ।

স্বৈরাচারী-গণহত্যাকারী- আমি মহাশয়তান।

zabpathan@gmail.com

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ