আমি শুনেছি আমারও নাম নাকি ভিসানীতিতে আছে : শামসুদ্দিন মানিক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমি শুনেছি আমারও নাম নাকি ভিসানীতিতে আছে : শামসুদ্দিন মানিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেয়ার কারণে বাংলাদেশি রাজনীতিবিদ, আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্যসহ বিভিন্ন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। তবে কারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তা নিয়ম অনুযায়ী প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে এ নিয়ে নানা গুঞ্জন, গুজব বাতাসে ভাসছে।

নানা জনের নাম আসছে আলোচনায়। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের রাজনীতিবিদরাও। আলোচনায় আছেন এমন একজন হলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
তার বিরুদ্ধে কথা উঠেছে তার নামও নাকি ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। সম্প্রতি এ বিষয় নিয়ে কথা বলেছেন সাবেক এই বিচারপতি। বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ বিষয়ে কথা বলেন।

শামসুদ্দিন মানিক বলেন, ‘আমি শুনেছি আমারও নাম নাকি ভিসানীতিতে আছে। বিচারপতি খায়রুল হকের নামও নাকি আছে। এটা দিয়ে কী হবে। আমাদেরতো আমেরিকা যাওয়ার কোনো প্রয়োজন নেই।আমিতো লন্ডনে থাকি।’
‘আমি জানি না, কিছু লোক বলছে। যারা নির্বাচন বিরোধিতা করছে তাদের জন্য ভিসানীতি। আমরাতো চাই নির্বাচন হোক। সুতরাং আমার নাম যদি তালিকায় থেকে থাকে তবে তা কিসের ভিত্তিতে।’
সাবেক এই বিচারপতি বলেন, ‘শুনেছি সুপ্রিম কোর্টের সাবেক চার/পাঁচ বিচারপতির নাম তালিকায় রয়েছে। এতে কিছু যায় আসে না। এতে আমাদের মাথাব্যথার কিছু নেই। কিছু লোককে যদি আমেরিকায় না যেতে দেয়, এতে নির্বাচনের কোনো ক্ষতি হবে না।’

ভিসানীতি আসার জন্য কারা দায়ী- সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর দায় সম্পূর্ণ বিএনপির। আমার নাম যদি সত্যি থেকে থাকে, তাহলে নিশ্চিত বিএনপি আমার নাম পাঠিয়েছে। পয়সার জোরে তারা এটি করিয়েছে। তিনি আরও বলেন, দিন শেষে বিএনপির সব কিছু ভন্ডুল হবে। আমি তো আর নির্বাচন পণ্ড করতে চাই না। বিচারপতি খায়রুল হকও লন্ডনে আছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ