আর যেন কেউ গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয় - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আর যেন কেউ গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংস্কার বিষয়ে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছে খেলাফত মজলিস।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর সংসদ ভবনস্থ এল ডি হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির মহাসচিব জালাল আহমেদ এবং যুগ্ন মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী।

আলোচনার শুরুতে সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সংস্কার কমিশনগুলো গঠনের উদ্দেশ্য হচ্ছে জনগণের অধিকার নিশ্চিত এবং দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা। আর যেন কোনও অবস্থাতেই ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে, পাশাপাশি জনগণ যেন অনুধাবন করতে পারে যে নাগরিক হিসেবে তার সব অধিকার সুরক্ষিত আছে।’

তিনি আরও বলেন, আর যেন কেউ গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়, মানুষ তার জীবনাচরণের ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ