আ'লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত বাড়ি ফিরব না: ওসমান হাদি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত বাড়ি ফিরব না: ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৬, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৬, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেছেন, আগামী ২৫ এপ্রিল, শুক্রবার বিকেল ৩টায় শাহবাগ মোড়ে ‘শহীদি সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এপ্রিলের সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা বাড়ি ফিরব না। ইনশাআল্লাহ।

শনিবার (১৫ মার্চ) এক ঘোষণায় তিনি এসব কথা বলেন। এসময় আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ও শাপলা চত্বর এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনটির দাবি, এই সমাবেশে জুলাই আন্দোলনের শহীদদের বাবা-মায়েরা, শাপলা চত্বরে নিহতদের পরিবারের সদস্যরা এবং পিলখানার শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানরা উপস্থিত থাকবেন।

শরীফ ওসমান বিন হাদি বলেন, ‘শহীদি সমাবেশের মাধ্যমে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘আগামী ২৫ এপ্রিলের সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা বাড়ি ফিরব না। ইনশাআল্লাহ।’

ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো-

১. জুলাই, পিলখানা, শাপলা চত্বর গণহত্যার বিচার করতে হবে।

২. গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ