আশা করি ভারত সকল ষড়যন্ত্র ত্যাগ করে বন্ধু হিসেবে থাকবে: দুদু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আশা করি ভারত সকল ষড়যন্ত্র ত্যাগ করে বন্ধু হিসেবে থাকবে: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তী সরকার যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে, তখন পার্শ্ববর্তী দেশ ভারত বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই অপচেষ্টা এবং ষড়যন্ত্র প্রতিহত করতে হবে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা আশা করি- ভারত সকল ষড়যন্ত্র ত্যাগ করে আমাদের বন্ধু হিসেবেই থাকবেন।

শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাগ্রত পার্টি আয়োজিত আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারত সত্যিকারের বন্ধু হিসেবে কাজ করবে এমন প্রত্যাশার কথা জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, তাদের (ভারত) কাছে গণতন্ত্র শেখার কিছু নেই। সেখানে যখন মসজিদ ভাঙা হয়, সেগুলো তখন আলোচনায় আসে না। তারেক রহমান ১৮ বছর দেশে আসতে পারেনি। কিন্তু দেশের গণ-অভ্যুত্থানের স্বপক্ষে কাজ করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে আমাদের প্রতিবেশী দেশ আমাদের দেশের উপর যেভাবে মিথ্যা অপবাদ ছরাচ্ছে, সরকারকে নাজুক অবস্থায় ফেলার জন্য আমি তার তীব্র নিন্দা জানাই।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ সৃষ্টিই হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠা জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য। যেই প্রতিবেশী রাষ্ট্র স্বাধীনতার সময় আমাদের সাহায্য করেছিল, তারাই এখন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। যে ফ্যাসিবাদ শেখ হাসিনা এদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্র-জনতা আগস্টে নিজের রক্ত ঢেলে দিয়ে সেই ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। তাই এখন দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠান আকাঙ্ক্ষা দেখা দিয়েছে। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার এই নতুন স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, ভারতের কাছে গণতন্ত্র শিখার কিছু নাই। বাংলাদেশ কখনো কারো কাছে মাথা নত করে নাই। আর মাথা নত করবেও না। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সকলে আমাদের ভাই। এদেরকে কেন্দ্র করে বাংলাদেশে কোন ঘটনা ঘটে নাই; যা ঘটেছে সীমানার ওই পারেই ঘটেছে। আমরা আশা করি, ভারত সকল ষড়যন্ত্র ত্যাগ করে আমাদের বন্ধু হিসেবেই থাকবেন।

বাংলাদেশ জাগ্রত পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার ইকরামূল খান এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবীব লিংকন, এটিএম গোলাম মাওলা চৌধুরী সহ প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষক দল নেতা এসকে সাদী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ