আস্থার সঙ্কট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে চান সিইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আস্থার সঙ্কট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে চান সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৮, ২০২২ ৭:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৮, ২০২২ ৭:৫৮ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আস্থার সঙ্কট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, সংলাপের মতামত নিয়েই আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ করা হবে।

সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বেলা ১১টা ৮ মিনিটে ইসির চতুর্থ সংলাপ শুরু হয়। সংলাপ শুরুর আগে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন সিইসি।

তিনি বলেন, আস্থার সঙ্কট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে আপনাদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়েছে। আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে আস্থার সঙ্কট কাটিয়ে নির্বাচন করতে চাই।

সিইসি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরই অংশীজনদের সঙ্গে সংলাপ করছি। এরই ধারাবাহিকতায় আপনাদের মতামত ও মূল্যবান কথা শুনবো। আমরা আপনাদের মতামত নোট করে পর্যালোচনা করবো।

বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা সংলাপে অংশ নিয়েছেন।

এর আগে, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে তিন দফায় বৈঠক করে ইসি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ