ইরাকে মিসাইল হামলায় নিহত শ্রাবণের লাশ দেশে ফিরেছে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৯, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইরাকে মিসাইল হামলায় নিহত শ্রাবণের লাশ দেশে ফিরেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৯, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৯, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

শুক্রবার ভোরে সরকারি ব্যবস্থাপনায় তার লাশ ঢাকায় আনা হয়। ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে এই রেমিট্যান্স-যোদ্ধার লাশ গ্রহণ করেন।

নিহত মোহাম্মদ শ্রাবণ মুন্সীগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার সন্তান। জীবিকার সন্ধানে তিনি প্রায় এক দশক আগে ইরাকের বাগদাদে গিয়েছিলেন। সম্প্রতি যুদ্ধকালীন নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তার মৃত্যু হয়। এই অকাল ও বেদনাদায়ক মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে ও সরকারি প্রক্রিয়ায় লাশ দেশে আনা হয়েছে।রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ

এর আগে গত ২৫ মে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী এক দাফতরিক চিঠির মাধ্যমে লাশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ