ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে: ট্রাম্প - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি

ইরান ‘সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, নেদারল্যান্ডে ন্যাটো সম্মেলনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরও বলেছেন, তেহরান ‘কিছুটা হলেও, খুব বেশি নয়…যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিশ্বাস করেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শেষ হয়েছে, কারণ উভয় পক্ষই এই যুদ্ধ বন্ধ করতে আগ্রহী ছিল।

সংঘাত শেষ হয়ে গেছে বলে কেন তিনি নিশ্চিত – জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি উভয়ের সাথেই কাজ করেছি এবং তারা উভয়ই ক্লান্ত, পরিশ্রান্ত।’

ট্রাম্পের ভাষ্য, ‘তারা খুবই, খুবই কঠোর এবং নিষ্ঠুরভাবে…খুব হিংস্রভাবে লড়াই করেছিল এবং তারা উভয়েই বেরিয়ে এসে বাড়ি ফিরেতে পেরে সন্তুষ্ট ছিল।’

আগামী সপ্তাহে ‘ইরানের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র’

রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা করবে।

ট্রাম্প বলেন, ‘আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলতে যাচ্ছি, আমরা হয়তো একটি চুক্তি সই করতে পারি, আমি জানি না…।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ