ইরানে নারী সাংবাদিককে ৫ বছরের কারাদণ্ড - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২০, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইরানে নারী সাংবাদিককে ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের মানবাধিকার কর্মী ও সাংবাদিক গোলরোখ ইরাইকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ‘অবৈধ’ সমাবেশে অংশগ্রহণ এবং জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এই শাস্তি দেয়া হয় তাকে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

গত বছর ইরানে পুলিশ হেফাজতে তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ইরান। কর্তৃপক্ষের অভিযোগ, ওই আন্দোলন-সহিংসতায় উস্কানিদাতাদের মধ্যে অন্যতম গোলরোখ।

গত সেপ্টেম্বরে ইরাইকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশ মাসাকে আটক করেছিল। পুলিশ হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর মাসার মৃত্যু হয়।

ইরাইয়ের নামে থাকা একটি টুইটার অ্যাকাউন্টে বলা হয় (এই টুইটার অ্যাকাউন্টটি তার সমর্থকেরা চালান), গোলরোখ ইরাই, যিনি ২৮০ দিন ধরে এভিন কারাগারে আছেন, তাকে তেহরান আদালত ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।

দীর্ঘদিন ধরেই ইরানের শরিয়াহ আইন এবং বিভিন্ন ধর্মী রীতির সমালোচনা ও বিরোধিতা করে আসছেন মানবাধিকার কর্মী গোলরোখ। এর আগেও কয়েক দফা তাকে সতর্ক করে ইরানের পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ