ইলিয়াস আলীকে ফিরে পেতে সিলেটে দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইলিয়াস আলীকে ফিরে পেতে সিলেটে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৪, ২০২৫ ২:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৪, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি
বিএনপির ‘নিখোঁজ’ সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পেতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে শুক্রবার (৩ জানুয়ারি) বাদ আসর ওলামা দলের সিলেট জেলা শাখার আয়োজনে এ মিলাদ অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. নুরুল হক। তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার গুম নামক কারাগার থেকে অসংখ্য মানুষ ফিরে এসেছে। আমরা আশা করছি, আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীও ফিরে আসবেন।

জেলা ওলামা দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাওলানা রমিজ উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী শিক্ষক জোট সিলেটের সমন্বয়ক ও মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমদ, জেলা কৃষক দলের নেতা জহিরুল ইসলাম, জেলা ওলামা দলের সদস্যসচিব এম এম কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এইচ এম নুরুল আমিন ও সদস্য মো. মোশাহিদ আলী প্রমুখ।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। বিএনপির অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের লোকজন তাঁকে গুম করেছে। ওই সময় ইলিয়াস আলীর সন্ধান দাবিতে টানা এক সপ্তাহ হরতাল পালিত হয় সিলেটের বিশ্বনাথ উপজেলায়। তখন হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিন কর্মী নিহত হয়েছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ