ইসকনকে নিষিদ্ধসহ আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসকনকে নিষিদ্ধসহ আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘উগ্র সংগঠন’ ইসকনকে নিষিদ্ধসহ আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার বিচারের দাবি জানিয়েছে সমমনা ইসলামী দলসমূহ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলগুলো।

সমমনা ইসলামী দলসমূহের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী বলেন, ইসকনের বিরুদ্ধে বলা মানে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাই-বোনদের এ বিষয়ে সতর্ক হতে হবে, যাতে ইসকনের পাতা ফাঁদে কেউ পা না দেয়। দেশে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে ‘সন্ত্রাসী সংগঠন’ ইসকন ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। এটি একটি ‘উগ্র সাম্প্রদায়িক সংগঠন’। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার ৯০ শতাংশ করে ইসকন সদস্যরা।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরা ছোয়ার বাইরে, সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। আবার তার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপলাপই নয়, একইসঙ্গে তা দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থি।

আব্দুর রব ইউসুফী আরো বলেন, ভারতের উদ্বেগ প্রকাশের পাল্টা বাংলাদেশ সরকারের বিবৃতিকে আমরা স্বাগত জানাই। সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিনষ্ট না হয়, সেজন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশে-বিদেশি ষড়যন্ত্রকারীরা যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

এ সময় সমমনা ইসলামী দলসমূহ তাদের তিনদফা দাবি উপস্থাপন করে। তা হলো-

১. উগ্র সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

২. আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকান্ডসহ ইসকন সংগঠিত সকল অপরাধের সুষ্ঠু বিচার করতে হবে।

৩. সাম্প্রদায়িক উস্কানি বা দাঙ্গা পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালনাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশ্রাফ, নেজামে ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ