উজান থেকে পানি ছাড়ায় বন্যা: পরিবেশ উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উজান থেকে পানি ছাড়ায় বন্যা: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অতি বৃষ্টি এবং সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা হচ্ছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনও কারণ। অনেক বাঁধ পরিত্যক্ত অবস্থায় আছে।

রবিবার (৬ অক্টোবর) সকালে মানুষের জন্য ফাউন্ডেশনের ‘ক্ষমতায়ন: জলবায়ুসহিষ্ণু সমাজের জন্য নারী (ফেজ ২)’ প্রকল্পের আয়োজিত ‘অ্যানুয়াল কমিউনিটি অফ প্র্যাকটিস (কপ) নেটওয়ার্ক কনভেনশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, উজান এবং ভাটির দেশকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী মাসে সব দেশ একসঙ্গে হবে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করা হবে, উন্নত দেশগুলো বেশি তেল পোড়ায়। লস ডেমেজ ফান্ডে ভুক্তভোগী দেশগুলোকে যে টাকা দেওয়ার কথা, তারা তাও দেয়নি। উন্নত দেশগুলো বড় বড় কথা বলে কিন্তু টাকা দেয় না। যদিও সুইডেন ব্যতিক্রমী।

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা না করা গেলে এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে ঝুঁকি বাড়বে।

সৈয়দা রিজওয়ানা বলেন, বর্তমানে বন্যাসহ আবহাওয়ার চরম ভাবাপন্ন অবস্থা নিয়ে সবাই অভিযোগ করি, কিন্তু এগুলো যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সেটা বুঝতে চাই না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ