উত্তরায় বিমান বিধ্বস্ত : ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উত্তরায় বিমান বিধ্বস্ত : ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৩, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৩, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
রাজধানীর উত্তরায় গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে ২২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে তাদের পরিবার ও আত্মীয়দের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৬ জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ১ জনের মরদেহ লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের মর্গে সংরক্ষিত আছে। এ মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কার্যক্রম চলমান আছে।

শিক্ষার্থী ও পাইলটসহ এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে আইএসপিআর জানিয়েছে, বিমান দুর্ঘটনায় মোট ৩১ জন নিহত হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ