উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে যা জানা গেল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
তিন দাবিতে আন্দোলন করতে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এসময় বিক্ষোভকারীদের একটি অংশ ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার ও শোরগোল করতে থাকে। বক্তব্য দিতে মাইক্রোফোন হাতে নিলে হঠাৎ করেই সামনের দিক থেকে মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারা হয়। এতে কথা শেষ না করেই তিনি ঘটনাস্থল ছেড়ে যান।

তাৎক্ষণিকভাবে বোতল নিক্ষেপকারীর পরিচয় জানা না গেলেও পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভিডিও দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়। জানা যায়, বোতল ছুড়ে মারা যুবকের নাম ইশতিয়াক হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।

বোতল নিক্ষেপের ঘটনার পর রাতেই ওই শিক্ষার্থীর পরিচয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে থাকেন। ‘জবিয়ান্স’ নামের একটি পেজের পোস্টে উল্লেখ করা হয়েছে, তার (বোতল নিক্ষেপকারী) নাম ইশতিয়াক হোসাইন। ডিপার্টমেন্ট অর্থনীতি, ব্যাচ ১৯।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. তাজাম্মুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘এই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের। আমাদের এখন মূল কাজ হলো বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া আদায়। ওই শিক্ষার্থীর এসব বিষয়ে এখন মাথা ঘামানোর সময় নেই। আমাদের দাবি আদায় হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবো।’

এদিকে, উপদেষ্টা মাহফুজকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। তারা এ ঘটনাকে ‘নিকৃষ্ট’ বলে মন্তব্য করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ