এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: নুরুল হক নুর - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ১২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ

 

বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তাদের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার (১৯ মে) বিকেলে রাজধানীর বিজয়নগরে দলটির দলীয় কার্যালয়ের সামনে দুর্নীতি ও দুঃশাসন বিরোধী গণসমাবেশে এ কথা বলেন পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

তিনি বলেন, কাঁটাছেড়া করায় এই সংবিধানকে জনগণ মানে না। বিদেশি বন্ধু রাষ্ট্রের প্রতি অনুরোধ করে নুর বলেন, এমন কোনো বিধিনিষেধ দেবেন না যাতে দেশের ক্ষতি হয়। নির্বাচনের আগে এই সরকারের পতন ঘটাতে গণআন্দোলনের আহ্বান জানান নুর।

নুরুল হক নুর বলেন, রাজপথে গণআন্দোলন তৈরি করে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে জনগণের ভোটের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ