এই নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোট মানবো না : সেলিমা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোট মানবো না : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ দাস। নির্বাচন মানবো না, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোট মানবো না।

তিনি আরো বলেন, নতুন করে সংবিধানের মাধ্যমে জনগনের অধিকার ফিরিয়ে দিতে হবে। সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

১০ দফা দাবিতে বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি চলাকালীন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণঅবস্থানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির নেতারা।

গণঅবস্থান কর্মসূচিতে বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এর আগে সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে রাজনৈতিক কারণে বন্দীদের অবিলম্বে মুক্তি, হামলা, মামলা, গুম ও খুন বন্ধের দাবিতে বরিশালে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) বরিশাল বিভাগের সমন্বয়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু, গণঅধিকার পরিষদের জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ