এই সরকারের কোন ভিত্তি নেই: সেলিমা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই সরকারের কোন ভিত্তি নেই: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, এই সরকার অবৈধভাবে জনগণের অধিকার নষ্ট করে ক্ষমতায় বসেছে। তাই সরকারের কোন ভিত্তি নেই।

র‌বিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হল জিয়া প্রজন্ম দলের উ‌দ্যো‌গে এক আ‌লোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

সেলিমা রহমান বলেন,এ সরকারের কোন ভিত্তি নেই। তারা অবৈধভাবে জনগণের অধিকার নষ্ট করে ক্ষমতায় বসেছে। ক্ষমতায় বসে তারা একনায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তারা আইন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে, নিজেদের খেয়াল খুশির মত বিচারব্যবস্থা পরিচালনা করছে।

তিনি বলেন ,তারা আমাদের দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ অনেক নেতা-কর্মীকে আটক রেখেছে । তাদেরকে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছে সেগুলোর কোন ভিত্তি নেই। লোক দেখানোর জন্য সরকার কিছু মামলা থেকে জামিন দিলেও একটি করে মামলার মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এটি অমানবিক। এর কোন ভিত্তি নাই।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান বলেন, উন্নয়নের নামে এ সরকার যা করছে তা সবই প্রহসন। একতরফা লোক দেখানো উন্নয়নের নামে ব্যাংক খালি করে ফেলেছে। গত সপ্তাহে জানলাম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ১৪ বিলিয়নে নেমে এসেছে। শেখ হাসিনা বলেছিল মার্চ মাসে একটি দুর্ভিক্ষ হবে। সেই দুর্ভিক্ষই আসতে চলেছে। এতকিছুর পরেও সরকারের টনক নড়ে না।

তিনি বলেন ,আমাদের মহাসচিব এবং অনন্য নেতৃবৃন্দকে আটক রাখার মাধ্যমে শেখ হাসিনা মানবাধিকার লংঘন করেছে। এ দেশের জনগণ তাকে কখনোই মাফ করবে না।

সভায় আরো উপস্থিত ছিলেন জিয়া প্রজন্ম দল এর চেয়ারম্যান অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নি,মহাসচিব মোঃ সারোয়ার হোসেন রুবেল,বাংলাদেশ জাতীয়তাবাদ তাতী দল আহবায়ক আবুল কালাম আজাদ,সদস্য সচিব হাজী মুজিবুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ