এক যুগ পর মহানগর উত্তর ছাত্রদলের বিভিন্ন থানা কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক যুগ পর মহানগর উত্তর ছাত্রদলের বিভিন্ন থানা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দীর্ঘ ১৪ বছর ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিভিন্ন থানা কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে সংগঠনের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক রাসেল বাবু এসব কমিটির অনুমোদন দেন।

এসব কমিটির মধ্যে ১৪ থানা ও একটি কলেজ কমিটি রয়েছে। এরপর থেকেই নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস, কর্মসূচিতে ব্যাপক শোডাউন করতে দেখা যায়।

থানা কমিটির মধ্যে বাড্ডা থানায় সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম; শেরে বাংলা নগর থানায় সভাপতি মহসিন শেখ, সাধারণ সম্পাদক ইয়াছিন আহমেদ দীপু; গুলশান থানায় সভাপতি কে এম নাঈম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন; তেজগাও শিল্পাঞ্চল থানায় সভাপতি আবু বকর সিদ্দিকী সুমন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মানিক; বিমানবন্দর থানায় সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্ত; দক্ষিণখান থানায় সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লব; উত্তর খান থানায় সভাপতি আবির সরকার সৌরভ, সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ; ভাটারা থানায় সভাপতি রিয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন রনি; উত্তরা পশ্চিম থানায় সভাপতি সামসুল আলম সোহেল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল; তেজগাও থানায় সভাপতি আক্তার হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজন; খিলক্ষেত থানায় সভাপতি তানিম হোসেন রাব্বী, সাধারণ সম্পাদক দুর্লভ দেওয়ান; উত্তরা পূর্ব থানায় সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবু; তুরাগ থানায় সভাপতি গোলাম রহমান সজল, সাধারণ সম্পাদক নুরুল হুদা জাকির; বনানী থানায় সভাপতি নাঈম উদ্দিন মিজবাহ, সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম জিহানকে রাখা হয়েছে। এসব কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের প্রতীক্ষিত থানা কমিটি গঠনের পরপরই তৃণমূলে উচ্ছাসের সৃষ্টি হয়, যার প্রতিফলন ঘটে শনিবার রাজধানীর গণমিছিল ও সমাবেশে।

এদিন প্রত্যেক থানা কমিটির ব্যানারে নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ে মহানগর উত্তর ছাত্রদলের কার্যালয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ