একদফার কর্মসূচি নির্ধারণে গণঅধিকারের সঙ্গে বিএনপির বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একদফার কর্মসূচি নির্ধারণে গণঅধিকারের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১২:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১২:৩০ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
চলমান একদফা আন্দোলনের চূড়ান্ত ধাপের কর্মসূচি নির্ধারণে যুগপতের শরিক গণঅধিকার পরিষদের (নুর) লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।

জানা গেছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও একদফার আন্দোলনের নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

অন্যদিকে গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ