একুশের চেতনা হোক স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াইয়ের প্রেরণা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একুশের চেতনা হোক স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াইয়ের প্রেরণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ

 

একুশের চেতনা হোক স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াইয়ের প্রেরণা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা। এই ভাষা জাতিসংঘের দাপ্তরিক স্বীকৃত পাওয়ার দাবীদার। আমরা জাতিসংঘের কাছে বাংলা ভাষাকে দাপ্তরিকভাষা করার আনুষ্ঠানিক দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আজকের মুক্তিযুদ্ধের সপক্ষে যে শক্তি, এই শক্তিকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে সাম্প্রদায়িক, অশুভ শক্তি ও জঙ্গিবাদের বিরুদ্ধে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ রুখতে এটাই হচ্ছে আমাদের প্রত্যয়, এটাই হচ্ছে আমাদের অঙ্গিকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ