এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছে।

আহতরা হলেন- কেন্দ্রীয় শ্রমিক সংগঠক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারিবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন, ধানমন্ডি থানার সংগঠক আব্দুর রব।

যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৩ জুন) পৌনে ১১টার দিকে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। তিনি বলেন, কিছুক্ষণ এনসিপি অফিসের বিল্ডিংয়ের সামনে অজ্ঞাতনামা কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। অফিসের নিচে তখন সদস্যসচিব আখতার হোসেন দাঁড়িয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বত্তকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার করার দাবি জানান তিনি।

এর আগে, রোববারও (২৩ জুন) এনসিপি কেন্দ্রীয় কার্যালয় নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছিলেন, চলন্ত একটি গাড়ি থেকে বাংলামোটর মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ককটেল ছুড়ে মারলে বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ