এনসিপি থেকে পদত্যাগ করে গণঅধিকারে ফিরলেন হানিফ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপি থেকে পদত্যাগ করে গণঅধিকারে ফিরলেন হানিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পদত্যাগ করে আবারও গণঅধিকার পরিষদে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ। বৃহস্পতিবার (০৬ মার্চ) এনসিপির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’

হানিফের পদত্যাগ ও গণঅধিকারে ফেরার বিষয়টি নিশ্চিত করে দলটির উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান শাকিল বলেন, জাতীয় নাগরিক পার্টিতে আবু হানিফের যোগদানের সিদ্ধান্ত ভুল ছিল। ছেলে ঘরে ফিরে আসছে। আবু হানিফের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

তিনি বলেন, ‘বাকি যারা গেছে তারাও গণঅধিকার পরিষদের ফিরে আসবে। গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। শেখ হাসিনাই গণঅধিকার পরিষদকে ভাঙতে পারে নাই। অন্য কেউ গণঅধিকার পরিষদকে ভাঙতে পারবে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ