এপিইউডির প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এপিইউডির প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের উদারপন্থী রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক প্লাটফরম এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন (এপিইউডি)-এর প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে এশিয়া ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের কাউন্সিল সভায় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক চ্যাপ্টারের এই নির্বাচন করা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

উল্লে্যে, মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মাদ নাশিদ এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

৬ ও ৭ ডিসেম্বর ২০২২ ওয়াশিংটনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের কাউন্সিল সভায় বিএনপির প্রতিনিধিত্ব করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

কাউন্সিল সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের চলমান আন্দোলন বিষয় বিএনপি ও বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির অবস্থানের কথা তুলে ধরেন ।
সম্মেলনে অংশ গ্রহণকারীরা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংগ্রামের প্রতি তাদের সংহতি প্রকাশ করেন ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ