এবার ওটিটি’তে আসছে শাহরুখের ‘পাঠান’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ১২, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ১২, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ

মুক্তির পর থেকেই ভারতসহ সারাবিশ্বে দুর্বার গতিতে চলছে শাহরুখ খানের ‘পাঠান’। ইতিমধ্যেই সুপারহিট তকমা পেয়েছে সিনেমাটি। হাজার কোটির ক্লাবের সদস্যও হয়ে গেছে। এবার নয়া দৌড় শুরু হবে শাহরুখ খানের এই অ্যাকশন থ্রিলারের। শিগগিরই ওটিটিতে আসছে এই ছবি।
সব রেকর্ড ভেঙেচুরে গোটা বিশ্বে ‘পাঠান’ এক হাজার কোটির ব্যবসা করে ফেলেছে। এটিই প্রথম কোনো হিন্দি ছবি যে মুক্তির প্রথম কিস্তিতেই হাজার কোটির গণ্ডি পার করে ফেলল। শাহরুখ আবার প্রমাণ করলেন, বাদশাহর মসনদ আজও তারই।
গত বছরে আমির খান-অক্ষয় কুমারদের মতো প্রথম সারির তারকাদের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এমন অবস্থায় শাহরুখের ‘পাঠান’ নতুন আশার আলো দেখিয়েছে।
সবাই ‘পাঠান’-এর ওটিটি রিলিজের তারিখের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ছবিটি ওটিটিতে মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। এপ্রিলের ২৫ তারিখ অ্যামাজন প্রাইমে দেখা যাবে ‘পাঠান’। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এক সাক্ষাৎকারে জানান, ‘পাঠান’ ছবির একটি সিন সেন্সরের কারণে বড়পর্দায় রিলিজের সময় মুছে ফেলা হয়। সেই দৃশ্যটি ওটিটিতে দেখা যাবে।
জনতার আওয়াজ/আ আ