এবার কঠিন হবে সড়কপথে ঈদ যাত্রা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার কঠিন হবে সড়কপথে ঈদ যাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ

 

গত ঈদুল ফিতরের তুলনায় আসন্ন ঈদুল আজহায় সড়কপথের যাত্রা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এবারের ঈদে বৃষ্টি, সড়কের পাশে ফলের বাজার, পশুবাহী গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি এবং সড়কের পাশে অস্থায়ী পশুর হাট যানবাহন চলাচলকে বাধাগ্রস্ত করতে পারে। এতে যানজটও দীর্ঘ হতে পারে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্যালয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহায় সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এক বৈঠকে এমন আশঙ্কার কথা জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এবারের ঈদ যাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। কারণ বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই গাড়ির গতি কমে যায়। আর গাড়ির গতি কমে গেলেই যানজট তৈরি হয়ে যাবে। আমাদের গলার কাঁটা গাজীপুরের বিআরটি প্রজেক্ট।

সেখানে একটু নজর দিতে হবে যেন যানজট না হয়। এ ছাড়া ঈদের আগে দুর্ঘটনা কম হলেও ঈদের পর ফিরতি যাত্রায় দুর্ঘটনা বেশি হয়। এদিকে নজরদারি বাড়তে হবে।’

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিন, ঈদের আগে ও পরের তিন দিনসহ মোট সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ