এবার চোরের ভোট আর চলবে না : কাদের সিদ্দিকী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার চোরের ভোট আর চলবে না : কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
কাদের সিদ্দিকী বলেছেন, আপনারা নির্ভয়ে কেন্দ্রে ভোট দিতে যাবেন এবার আর চোরের ভোট চলবে না। কেউ যদি জাল ভোট দিতে যায় তাকে বীর পোলার মতো ধইরা নিয়া আসবা এতে জেল-ফাঁসি কী হয় আমি আছি। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ান পাড়া বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আমার নেতাকর্মীরা যদি ভোট চোরদের ধরে আর পুলিশ যদি তাদের কিছু বলে সেই পুলিশ দারোগাকে আমি দেখব।

এর আগে বহুরিয়া ইউনিয়নের করোটিয়া পাড়া মাদ্রাসা মাঠের জনসভায়ও বক্তব্য রাখেন সেখানে তিনি প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, চুরি করবেন না। নির্বাচনে ভোট চুরি করলে চাকরি থাকবে না। চুরি করলে জেলে যেতে হবে। কমপক্ষে ছয় মাস জেল খাটতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ