এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ ভোগান্তিমুক্ত হয়েছে : ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ ভোগান্তিমুক্ত হয়েছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ

 

এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ ভোগান্তিমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ঈদযাত্রায় ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটরবাইকের চলাচল উন্মুক্ত করেছে সরকার।

তিনি বলেন, ঈদ শেষে ফেরার পথেও ভোগান্তি যাতে না হয় তার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ