এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে ২৬ এপ্রিল থেকে ২৩ মে বন্ধ সব কোচিং সেন্টার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে ২৬ এপ্রিল থেকে ২৩ মে বন্ধ সব কোচিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত এক মাস সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা-২৩ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ডা. দীপু মনি বলেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত করতে আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

তিনি বলেন, প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা হলেও করোনার কারণে গতবছরের ন্যায় এ বছরও যথাসময় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে এবার সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বরে এবং সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদরাসা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সোলেমান খান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ