ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৪, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শনিবার (১৬ মে)। ১৯৭৬ সালের ১৬ মে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায়ের দাবিতে অনুষ্ঠিত হয়েছিল এই ঐতিহাসিক লংমার্চ।

সেদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ রাজশাহীর মাদ্রাসা ময়দানে একত্রিত হন। পরে সেখান থেকে একটি বিশাল লংমার্চ চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। নদীর পানির ন্যায্য অধিকার আদায়ের দাবিতে এ ধরনের বড় গণআন্দোলন এর আগে বা পরে খুব কমই দেখা গেছে।

তখন চুক্তি অনুযায়ী গঙ্গার পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ধীরে ধীরে মরুকরণের ঝুঁকিতে পড়ে। দীর্ঘ সময় পার হলেও সেই পরিস্থিতির তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে উল্লেখ করা হয়।

পরবর্তীতে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফারাক্কার পানি বণ্টন নিয়ে ৩০ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে চুক্তি থাকলেও প্রত্যাশিত পরিমাণ পানি বাংলাদেশ পায়নি বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ১৯৭৫ সালে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে ভারতের মনোহরপুর এলাকায় ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধের মাধ্যমে গঙ্গার পানির স্বাভাবিক প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়, যার ফলে পদ্মা নদীতে পানির প্রবাহ কমে যায়। এর প্রভাব হিসেবে বছরের অধিকাংশ সময় পদ্মা নদী নাব্য সংকটে ভুগে থাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ