কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, ইউএনওসহ আহত ২০ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, ইউএনওসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধি

ছবি : সংগৃহীত

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে তুমুল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলার ইউএনওসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচের আগেই স্টেডিয়াম দর্শকে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।

এ সময় সদরের ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে, বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ