কক্সবাজারের রামু উপজেলা বিএনপির তিন নেতা বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কক্সবাজারের রামু উপজেলা বিএনপির তিন নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২০, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২০, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কক্সবাজারের রামু উপজেলা বিএনপির তিন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সবপর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়।

রোববার (১৯ মে) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কাসেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত বিএনপির তিন নেতা হলেন, রামু উপজেলা বিএনপির উপদেষ্টা আবুল বশর মেম্বার, সহসভাপতি কামাল উদ্দিন এবং উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম শামশু।

রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবু এ বহিষ্কার আদেশ অনুমোদন করেন।

রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে এ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ