করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ১:০৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা (২৯ হাজার ১১৭) অপরিবর্তিতই থাকল। একই সময়ে সারা দেশে ১১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১০ হাজার ৯২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৮৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২১ শতাংশ।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ