কর্মকর্তাদের কপালে টিপ, মার্কিন দূতাবাসের সংহতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কর্মকর্তাদের কপালে টিপ, মার্কিন দূতাবাসের সংহতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ

 

অতিথি প্রতিবেদক

কপালে টিপ পরার জন্য একজন শিক্ষিকাকে হয়রানির প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে তারা ভিকটিমের প্রতি সংহতিও প্রকাশ করেন। দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত কর্মকর্তাদের টিপ পরিহিত ছবি প্রকাশ করে লেখা হয়- ” এ সপ্তাহে টিপ পরার জন্য একজন পুলিশ কর্তৃক এক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশকারী সকল বাংলাদেশির সাথে যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায় যোগ দিয়েছে। যেকোনো ধরনের হয়রানি অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র দূতাবাসের সদস্যগণ বাংলাদেশের মানুষের বিভিন্নতা উদযাপনপূর্বক সকল ব্যক্তির প্রতি সম্মানের আহ্বান জানিয়ে উক্ত শিক্ষিকা ও হয়রানির শিকার সকলের সাথে সংহতি জানিয়ে কপালে টিপ পরেছেন।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ