কারাবন্দি ব্যারিস্টার কাজল-ওসমানের বাসায় গেলেন রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ১৭, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ১৭, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সুপ্রিম কোর্ট বারের সাবেক দুই বারের সম্পাদক ও এবারের নির্বাচনে সম্পাদক প্রাার্থী কারাবন্দি আইনজীবী ব্যারস্টিার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার ওসমান চৌধুরির পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাসভবনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার (১৭ মার্চ) দুপুরে ব্যারিস্টার কাজলের ধানমন্ডির বাসায় ও ব্যারস্টিার ওসমানের সেন্টাল রোডের বাসায় গিয়ে তিনি তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাগির হোসেন লিয়ন ও স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডা. জাহিদুল কবির উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ