কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সহ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েলসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে মিছিলটি রাজধানীর কাকরাইল নাইট এঙ্গেল মোড় থেকে শুরু হয়ে বিজয় নগর গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সহ সভাপতি তারেকুজ্জামান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, জসিম উদ্দিন সম্রাট, ঢাবি ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাসানুর রহমান হাসান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সহ সাংগঠনিক সম্পাদক ডালিম সিকদার, সদস্য শাহাদাত হোসেন মারুফ, রেজাউল করিম রেজা, নুর ইসলাম, মের্শেদ আলম বাবলু, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সভাপতি তারেক, ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আতিক-সহ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ