কারামুক্ত হলেন রিজভীসহ বিএনপি নেতারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারামুক্ত হলেন রিজভীসহ বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কারামুক্ত হলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলটির সিনিয়র নেতারা।

মঙ্গলবার বিকাল ৫ টায় তিনি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। একই সময়ে মুক্তি পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ।

এ সময় রিজভী বলেন, ‘ছাত্রজনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতন হয়েছে। পালিয়ে যেন তিনি পার না পেতে পারেন। তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।’

তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের কোটি কোটি ছাত্রজনতার প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অনুষ্ঠিত বৈঠকে বিরোধী দলীয় নেতাকর্মী ও শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। তার পরই মুক্তি পেলেন বিএনপি নেতারা।

এরআগে গত মাসে রাজধানীর বনানীস্থ সেতু ভবনে হামলা ও মেট্রোরেল পোড়ানোর ঘটনায় করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার করা হয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ