কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনে বিএনপির মৌন মিছিল, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনে বিএনপির মৌন মিছিল, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মৌন মিছিল শুরু হতে যাচ্ছে। শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

এই কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করছেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনায় রয়েছেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

মঞ্চে আরও উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর নেতা ইশরাক হোসেন এবং দক্ষিণ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম।

আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, মৌন মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক হয়ে রামপুরার আবুল হোসেন মোড়ে গিয়ে শেষ হবে।

মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় ও দলীয় পতাকা এবং কালো ব্যাজ ধারণ করছেন। পুরো কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ