কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২২, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২২, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ

 

পাবনা প্রতিনিধি

পূর্ব বিরোধের জেরে পাবনা শহরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোস্তাফিজুর রহমান সিয়াম (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান সিয়াম পাবনা পৌর এলাকার পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সিয়াম রাধানগর মজুমদার (আর এম) একাডেমীর দশম শ্রেণির ছাত্র ছিল।

ওসি রওশন আলী জানান, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে তার বন্ধু সৈকত, আরিফসহ আরো কয়েকজনের পূর্ববিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রাতে শান্তিনগর এলাকায় একা পেয়ে সিয়ামকে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, একজন ফোন করে জানালো আমার ছেলেকে নাকি চাকু মারছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। গিয়ে দেখি ছেলেটা মারা গেছে। কারা কি কারণে ছেলেটাকে মারলো কিছুই বুঝতে পারছি না। যারাই এ হত্যার সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। রোববার (২২ অক্টোবর) নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ