কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
কিশোরগঞ্জে সরকারী কলেজ শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ফর্ম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান। এতে সভাপতিত্ব করেন- কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জুবায়ের ইবনে রুবেল। আর সঞ্চালনায় করেন- সদস্য সচিব রাসেল প্রামাণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, উপজেলা বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক ও ছাত্রনেতা মাসুম বিল্লাহ।
আরও উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পলাশ ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বপন মিয়া, সাধারণ সম্পাদক সম্রাট মিয়া, ছাত্রদল সদস্য আবু বক্কর সিদ্দিক, রিয়াদ কিশোরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের মো. মাসুদ রানা, সাগর মিয়া, রোকনুজ্জামান রোকন, রাদ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ