কুমিল্লা -৫১০ এমপি প্রার্থীর ৭ জনই নেই প্রচারণায় - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লা -৫১০ এমপি প্রার্থীর ৭ জনই নেই প্রচারণায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ণ

 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১৭ ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লা নির্বাচন নিয়ে সরগরম। গত ২২শে জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে। দলীয় নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীরা নিজেদের পছন্দের দল এবং দলীয় মনোনীত প্রার্থীর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য পাড়া ও মহল্লায় অফিস উদ্বোধন করছে। প্রতিটি দলের নেতাকর্মীরা তাদের দলীয় প্রার্থীকে ভোট দেয়ার জন্য নারী পুরুষ, যুবক-যুবতী সকল ভোটারের মনোযোগ আকর্ষণ চেষ্টা করছে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করছে। জানা যায়, কুমিল্লা-৫ আসনে বিভিন্ন দল থেকে ১০ প্রার্থী থাকলেও প্রচার-প্রচারণায় ৩ জন প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে দেখা যায় আর বাকি ৭ জন প্রার্থী ও তাদের দলীয় নেতাকর্মীদের ভোটের মাঠে হদিস পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতীকের প্রার্থী আবুল কালাম ইদ্রিস, বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ পার্টির আপেল প্রতীকের প্রার্থী তানজিল আহমেদ, ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোবারক হোসাইন, বুড়িচং উপজেলার কাবিলা গ্রামের ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মো. আবুল বাশার, কুমিল্লা আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুরের লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. এমরানুল হক, ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা এবং সিটি করপোরেশনের কচুয়া এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টি হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঈগল প্রতীকের প্রার্থী যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা আদর্শ সদর উপজেলার দক্ষিণ চর্থা এলাকার তাহের ভিলার বাসিন্দা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) তারা প্রতীকের প্রার্থী শিরীন আক্তার, ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল-ক্বাফী মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং অফিসারের প্রাথমিক যাচাই-বাছাইয়ে আল-ক্বাফীর মনোনয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের প্রচার- প্রচারণার কাজ তফসিল ঘোষণার আগে থেকেই শুরু হয়েছে। প্রার্থীরা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের কাছে দোয়া চেয়েছে এবং তফসিল ঘোষণার পর পুরোদমে প্রচার-প্রচারণার কাজ বিভিন্ন কলা-কৌশলে চালিয়েছে। কিন্তু ভোটের মাঠে শুরু থেকে ৩ জন প্রার্থীকে সক্রিয় ভাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার- প্রচারণা করতে দেখা গেলেও বাকি ৭ জন প্রার্থী ও তাদের দলীয় নেতাকর্মীদের হদিস পাওয়া যায় না। ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোবারক হোসেন, এবি পার্টির যোবায়ের আহমেদ ভূঁইয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মো. জসিম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা। অপরদিকে বাংলাদেশ মুসলিম লীগ পার্টির প্রার্থী আবুল কালাম ইদ্রিস, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ পার্টির তানজিল আহমেদ, ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি)’র মো. আবুল বাশার, জাতীয় পার্টির মো. এমরানুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির মো. রাশেদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর শিরীন আক্তার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল-ক্বাফীসহ তাদের দলীয় নেতাকর্মীদের দেখা মিলেনি। বিভিন্ন গ্রাম ও হাট-বাজারের গাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির প্রার্থী মো. রাসেদুল ইসলামের ফেস্টুন দেখতে পাওয়া গেলেও ভোটাররা তাকে এখনো দেখতে পায় নাই বলে স্থানীয় ভোটারগণ জানিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ