কুমিল্লায় কনটেইনারবাহী ট্রেনে সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কা, ৭ বগি লাইনচ্যুত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লায় কনটেইনারবাহী ট্রেনে সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কা, ৭ বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ

 

কুমিল্লার হাসানপুরে কনটেইনারবাহী ট্রেনে সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা  দিয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ