কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল খুঁজে দিল পুলিশ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল খুঁজে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ

 

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া বিভিন্ন ব্রান্ডের ৬৭ টি মোবাইল ফোন খুঁজে বের করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। একই সাথে বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬৯ হাজার টাকা উদ্ধার করে সংশ্লিষ্টদের ফেরৎ প্রদান করা হয়েছে। 

শনিবার বেলা ১২ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. খাইরুল আলম। এ সময় পুলিশ সুপার জানান, গত ১ সেপ্টেম্বর হতে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে কুষ্টিয়ার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন থানায় সাধারণ ডায়রির সূত্র ধরে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে উদ্ধার করা সম্ভবপর হয়েছে। এছাড়াও বিকাশ প্রতারণার ৪ টি ঘটনার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬৯ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফেরত প্রদান করা হয়। 
এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফরহাদ হোসেন খাঁন, ইউনিটের ইনচার্জ মোহাম্মদ আনিসুল ইসলাম, ওসি ডিবি নাসির উদ্দিনসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ